সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা সৌদি আরবের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার বাংলাদেশি। তারা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে।
এর আগে, হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ সরকার।
এনএ




Comments