প্রিয় শরৎকালের ভাদ্র মাস আমার,
তুমি আমার ভীষণ প্রিয় ঋতুর মাস।
তোমার আগমন আমাকে আনন্দ দেয়,
কখনো দেখাও সাদা সাদা মেঘের ভেলা,
আবার কখনো চকচকে রোদের খেলা।
মাঝেমধ্যে বৃষ্টি হয়ে আসো তুমি,
আবার দাও তীব্র ভ্যাপসা গরম।
তোমার এই বিচিত্র রূপের মাঝেই
খুঁজে পাই প্রকৃতির আপন মায়া।
প্রিয় শরৎকালের ভাদ্র মাস আমার,
সব ঋতুর ভিড়ে তুমি যে আলাদা,
আসলে আমার কাছে তুমি
ভীষণ রূপবতী, ভীষণ প্রিয়।
— মো. আবু ইউসুফ
শিক্ষার্থী: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
এনএ




Comments