সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৬৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
তুর্কি আল-মালিকি বলেন, জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত গোষ্ঠীটির তৎপরতা বাড়তে শুরু করে। অক্টোবরের শুরু থেকে দেশটিতে হুথিদের হামলা আরও তীব্র হয়েছে।
তিনি জানান, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ২০ বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৭ থেকে ১১ অক্টোবরের হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হন। এ ছাড়া জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
সৌদি সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দর হুথিদের হামলার শিকার হয়েছে। এসব হামলায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশটির আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হয়েছে।
এসএস




Comments