ফ্রান্সে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ চলার মধ্যেই আকস্মিক সৌদি আরব সফরে গেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বুধবার (২১ অক্টোবর) সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সফরে ফ্রান্সের জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং তেলের ওপর নির্ভরতা কমাতে সরবরাহের উৎস বহুমুখী করার বিষয় গুরুত্ব পাবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সৌদি আরবে হামলা বাড়ার পর ম্যাক্রোঁই দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা নেতা।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার ঘটনায় দেশটির প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও বিকল্প উৎস বাড়ানোর প্রচেষ্টাও সফরের অন্যতম উদ্দেশ্য।
এসএস




Comments