নতুন সম্পর্কে জড়িয়েছেন হলিউড তারকা জেনিফার লোপেজ—এমন গুঞ্জন ছড়িয়েছে। সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই গুঞ্জন ছড়ায়। এর আগে এক টক শোতে দুজনই প্রেমের বিষয়টি অস্বীকার করেছিলেন। তবে ব্রেট জানিয়েছিলেন, সিনেমার চরিত্রটি তিনি জেনিফারকে মাথায় রেখেই লিখেছিলেন।
সম্প্রতি একটি পার্টিতে একই গাড়িতে করে গেলেও পাপারাজ্জিদের এড়াতে তারা আলাদা সময়ে সেখানে প্রবেশ করেন বলে জানা গেছে।
তবে নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো জেনিফার বা ব্রেট কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে তাদের রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এসএস




Comments