Image description

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনেছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের চালানগুলোর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি গম দেশে পৌঁছানোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মার্কিন দূতাবাসের মতে, এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। পাশাপাশি এ আমদানি দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করছে।