Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাঁকে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার রাজধানীর সিরডাপে কপ-৩১ সম্মেলন সামনে রেখে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় না। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন অ্যাম্বাসেডরকে ডেকে পাঠাবে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।’

প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।’

 এনএ