বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা কাজী শাহানশাহ মিথুনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাফুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খান জিয়াদুল ইসলাম জুয়েল, শাহিন খান, ফকিরহাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার সৈয়দ অনুজ, ডেপুটি টিম লিডার এবাদুল মোড়ল এবং শেখ শহিদুল ইসলাম (প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগ)সহ অন্যরা।
এনএ




Comments