Image description

ভারতের আহমেদাবাদে শুরু হওয়া প্রথম ‘কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে’ দাপুটে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের পুরুষ কাবাডি দল। প্রতিপক্ষ কানাডাকে কোনো সুযোগই না দিয়ে ৬৭-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২৪ অক্টোবর) আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৩৯ পয়েন্টের বড় ব্যবধানে দুর্দান্ত এই সাফল্য তুলে নেয় বাংলাদেশ দল।

ম্যাচের প্রথম বাঁশি বাজতেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে বাংলাদেশের রেডারেরা। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক সফল আক্রমণ চালিয়ে দ্রুত পয়েন্ট তুলে নেয় দল। শুরুর ধাক্কা সামলে কানাডা ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের গতিময় টেকনিক ও মজবুত রক্ষণের সামনে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে তারা।

ম্যাচের প্রথমার্ধ থেকেই বাড়তে থাকে পয়েন্টের ব্যবধান, যা শেষ পর্যন্ত ৩৯ পয়েন্টের বিশাল জয়ে গিয়ে ঠেকে। এই জয়ের ফলে প্রতিযোগিতার আগামী ম্যাচগুলোর জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশ দলকে।

আসরে বাংলাদেশ নারী কাবাডি দলের যাত্রা হার দিয়ে শুরু হলেও পুরুষ দলের এই বড় জয় দেশের কবাডি শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

পুরুষ কাবাডি দলের পরবর্তী প্রতিপক্ষ শক্তশালী কেনিয়া। কানাডার বিরুদ্ধে পাওয়া দুর্দান্ত জয়ের ধারাবাহিকতা ধরে রেখে কেনিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখাই এখন লাল-সবুজদের মূল লক্ষ্য।

ডিআর