Image description

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। আর সর্বমোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ৫ হাজার ৯৫০ জন। যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। এ বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

যেভাবে মোবাইল ফোনে ফল জানা যাবে

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [২০২৬]

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানা যাবে।

এসএ