১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চে যোগ দিতে আসার পথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেতাকর্মী বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি গাছের সাথে প্রচণ্ড সজোরে ধাক্কা খেলে বাসে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৭ দফা দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু হয়।
এই কর্মসূচিতে যোগ দিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস লংমার্চের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কালীগঞ্জ টু কোটচাঁদপুর সড়কে পৌঁছালে বাসটি হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে গিয়ে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা বেশ কয়েকজন আহত হন।
ডিআর




Comments