Image description

দেশের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়া সফরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বৈঠক করেন হিউন্দাই গ্লোভিসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লি কিউ-বক এবং হান-হুয়া ও-শ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা কিম হি-চুলের সঙ্গে।

এ ছাড়া সামসং ইলেক্ট্রনিক্সের করপোরেট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াং জো ইউন এবং প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশটির উন্নত প্রযুক্তি, শিল্পায়ন ও বিনিয়োগ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াই এ সফরের অন্যতম লক্ষ্য।

ডিআর