ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ‘লীগের ব্যবহৃত সেই পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে। এর মাধ্যমে ছাত্ররাজনীতিকে আবারও অপরাধ হিসেবে তুলে ধরা হচ্ছে। সেই একই ভয়ংকর ছায়া যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে।
তিনি আরও লেখেন, আজ রাতে এ বি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হওয়া সহিংসতা যেন এই অবক্ষয়ের এক মর্মান্তিক চিত্রের প্রমাণ নিশ্চিত করে।




Comments