আসন্ন ‘ফিফা আসিয়ান কাপ’-এর জন্য ২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। ঘোষিত এই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডভিত্তিক ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ, মিডফিল্ডার জিদান ইউসুফ এবং জাপানভিত্তিক উইঙ্গার শুকি ইতোফুসা।
বিশেষ করে ইংল্যান্ডভিত্তিক ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মাঝে। ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বোরহ্যাম উড এফসিতে খেলা এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত কোচ ডুলি বলেন, "ফারহানের গোল করার সহজাত ক্ষমতা রয়েছে, যা গোলের সামনে আমাদের আক্রমণভাগকে অনেক বেশি ধারালো করে তুলবে। তবে হামজা চৌধুরীর মতো তাঁর ওপর বাড়তি কোনো চাপ দেওয়া হচ্ছে না। ও পেশাদার ফুটবলের দক্ষতা মাঠে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য এক বিরাট সম্পদ হবে।"
আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাচ্ছে আট দলের প্রিমিয়ার ডিভিশনের এই টুর্নামেন্ট। চৌদ্দ দলের দক্ষিণ-পূর্ব এশীয় এই বিশাল আসরে আসিয়ানভুক্ত ১১টি দেশের পাশাপাশি অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। টুর্নামেন্টের গ্রুপ 'এ'-তে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল-হামজারা।
ফিফা আসিয়ান কাপের ২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ (ডিফেন্ডার): জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী ও জায়ান আহমেদ।
মধ্যমাঠ (মিডফিল্ডার): এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী ও শমিত সোম।
আক্রমণভাগ (ফরোয়ার্ড): ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা।
ডিআর




Comments