Image description

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা পেয়েছেন দেশটির তারকা ফুটবলার লিওনেল মেসিসহ একাধিক পরিচিত মুখ। মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে।

দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো ও হেরোনিমো রুলি। রক্ষণভাগে ডাক পেয়েছেন আগুস্তিন জিয়াই, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়থ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও রোমান ভেগা।

মাঝমাঠে রয়েছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকোলাস পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুওনো।

আক্রমণভাগে রয়েছেন মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গঞ্জালেস, জিয়ানলুকা প্রিস্তিয়ানি, হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।

দলের তালিকায় মেসির অন্তর্ভুক্তি বিশেষভাবে আলোচনায় এসেছে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে বিশ্বকাপসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা এনে দেওয়া এই তারকার সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে মেসির পাশাপাশি দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে এই স্কোয়াড সাজানো হয়েছে।

এনএ