মৌসুমি নিম্নচাপের প্রভাবে উপকূলে মুষলধারে বৃষ্টি
পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মৌসুমি নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের বিক্ষুব্ধ ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে থাকা জেলে ও মাছধরা ট্রলারগুলোর মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে।
এসএ




Comments