দেশের অর্থবছরের সময়কালে পরিবর্তন, ২০২৮-২৯ থেকে কার্যকর
বাংলাদেশের প্রচলিত অর্থবছরের নিয়মে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে বর্তমানের ১ জুলাইয়ের পরিবর্তে ১ এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরু হবে। অর্থাৎ ‘এপ্রিল-মার্চ’ চক্র অনুযায়ী সরকারের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।