আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
ল্যাবরেটরির টেস্টটিউবের নিভৃত কোণ থেকে যিনি জ্বালিয়েছিলেন স্বনির্ভরতার অদম্য শিখা, তিনি বিশ্ববরেণ্য বিজ্ঞানী, রসায়নবিদ ও সফল শিল্পদ্যোক্তা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়)। আগামীকাল ২ আগস্ট এই ক্ষণজন্মা মহাপুরুষের ১৬৫তম জন্মবার্ষিকী। ১৮৬১ সালের এই দিনে খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরের রাড়ুলী গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।