জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের হাত গুরুতর জখম হয়েছে।