Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফেরা।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। এর মধ্যে আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিক বিষয় এবং এস এম সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা, আন্তর্জাতিক সম্পাদক তাহসীন রিয়াজ, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।

কমিটিতে ধর্ম সম্পাদক হিসেবে মাওলানা সানাউল্লাহ খান, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে ইশতিয়াক আকিব, মানবাধিকার সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আরমান হোসাইন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে আহনাফ সাঈদ খান দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া পরিবেশ ও জলবায়ু, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, জুলাই গণঅভ্যুত্থান, যুব ও কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন বিভাগ এবং প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বা ডায়াসপোরা পর্যায়ে সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের নামও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সংগঠককে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনএ