Image description

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ নিচ্ছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা আসতে পারে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং এশিয়ায় চীনের প্রভাব কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় জাপান। এ বিনিয়োগের আওতায় গাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো খাত গুরুত্ব পেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনেও জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারে।মানচিত্র দেখুন

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: নিক্কেই এশিয়া

এনএ