রংপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নগরীর পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এই দিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্যাপন করেন স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।