ম্যানচেস্টার সিটির জন্য ব্যয়বহুল হতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ
ইংলিশ ফুটবলে নতুন মৌসুম শুরুর আগেই জমে উঠেছে দলবদলের বাজার। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটিকে ১২০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে হতে পারে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। চেলসি এনজোকে ছাড়তে বড় অঙ্কের অর্থ দাবি করছে। দলবদলের শেষ দুই সপ্তাহে সিটি তাকে দলে নিতে চাইলে ১২০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।