Skip to main content

Topic/Tag : আল্লু অর্জুন


স্বাধীনতা দিবসে শুভেচ্ছা তোপের মুখে আল্লু অর্জুন, মুছলেন পোস্ট

ভারতের স্বাধীনতা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন। জাতীয় পতাকায় অশোক চক্র না থাকা এবং পতাকার ছবিতে নিজের ব্যক্তিগত লোগো ব্যবহার করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা। তীব্র সমালোচনা ও কটাক্ষের মুখে পড়ে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে বিতর্কিত সেই পোস্টটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি।