পটুয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গত রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আটজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।