Skip to main content

Topic/Tag : ইন্দোনেশিয়া


ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৮, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে প্রায় ১৬শ আফটারশক অনুভূত হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে ইন্দোনেশিয়ায় 

দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যার হিসেবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।