Skip to main content

Topic/Tag : এনসিটি


‘এনসিটি ইজারা চুক্তির সঙ্গে জড়িতদের কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে’

সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দীর্ঘমেয়াদি চুক্তির উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা হিসেবে আখ্যা দিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই চুক্তি বাস্তবায়নের সঙ্গে জড়িতদের কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে—বিষয়টি এখনই নিশ্চিত করতে হবে।