৪ বছর পর কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় কারাবাও কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও সেই আধিপত্য বজায় রাখল পেপ গার্দিওলার শিষ্যরা। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেছে সিটিজেনরা।