কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলেকে হত্যার করলো বাবা
জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের তরুণ ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা বানু খাতুনকে আটক করেছে পুলিশ।