চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, গ্রেপ্তার ১
বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়িত্বরত ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহারের এই আদেশ দেওয়া হয়।