গাজী সালাউদ্দিন তানভীরকে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর কারাগারে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার যে অভিযোগ করেছেন, তা ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে তাকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে যাওয়া এবং ভোরে ফিরিয়ে আনার অভিযোগও অস্বীকার করেছে তারা।