নদী ভাঙনের কবলে বালখা সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বালখা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় বিদ্যালয়টির অস্তিত্ব এখন হুমকির মুখে। দ্রুত ইউনিব্লক দিয়ে সংরক্ষণের ব্যবস্থা না নিলে যেকোনো সময় প্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষকরা।