Skip to main content

Topic/Tag : চাঁদপুর


ট্রান্সফর্মার চুরির মামলা রুজু না করায় ওসিকে শোকজ

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটলেও ২২টি ক্ষেত্রেই মামলা রুজু না করার অভিযোগে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) শোকজ করেছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ এই আদেশ দেন।

মতলবে সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম কেনার টাকা ‘গায়েব’

চাঁদপুরের নদীঘেরা ও চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলায় সাপে কাটা রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোগীদের জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম কেনার জন্য উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া ৩ লাখেরও বেশি টাকা আত্মসাতের এই অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।