Skip to main content

Topic/Tag : ছাত্রদল


সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা সেই ছাত্রদল নেতা মাদকসহ গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিবকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর চোদ্দপাইয়ের মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির।

২৪-পরবর্তী ছাত্র রাজনীতির প্রত্যাশা ও বাস্তবতার সংকট

২৪ জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল সংঘাতহীন, সৌহার্দ্য ও সম্ভাবনার এক সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর ক্যাম্পাসগুলোতে আবারও পূর্বের দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারের পুরোনো কালচার ফিরে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের প্রায় সবকটি ক্যাম্পাসে মারমুখী অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। যে রংপুর থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে এখন খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।