নারায়ণগঞ্জে ছাত্রদলের হামলায় জামায়াতের দুই নেতাসহ আহত ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতে ইসলামীর দুই নেতা-কর্মীসহ স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন।