Skip to main content

Topic/Tag : ছাত্রসংগঠন


রাবিতে ‘জুডিশিয়াল কিলিং’ বিলবোর্ড ঘিরে বিতর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহাসিক প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ব্যক্তিদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই বিলবোর্ডটি দ্রুত সরিয়ে ফেলার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠন। তবে উদ্যোক্তাদের দাবি, এটি কোনো যুদ্ধাপরাধীকে পুনর্বাসনের চেষ্টা নয়, বরং তৎকালীন বিচারপ্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল কি না, সেই প্রশ্নটি সামনে আনাই তাদের মূল লক্ষ্য।