Skip to main content

Topic/Tag : ছিটমহল


ছিটমহল বিনিময়ের ৯ বছর, দাসিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার জোরালো দাবি

আজ ৩১ জুলাই, ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পদার্পণের দিন। ২০১৫ সালের এই দিনে দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের হাজার হাজার মানুষ। ওইদিন মধ্যরাতে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের মূল ভূখণ্ডে এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়।