সুন্দরবনের ৪ দস্যুবাহিনীর প্রধানসহ ৫২ জনের আত্মসমর্পণ
সুন্দরবনের আতঙ্ক হিসেবে পরিচিত চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন সদস্য স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।