Skip to main content

Topic/Tag : জলাবদ্ধতা


কেশবপুরে নদী খননের সুফল ম্লান করছে অবৈধ জালের প্রতিবন্ধকতা

যশোরের কেশবপুর উপজেলার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ অঞ্চলের নদী পুনঃখনন কাজ শুরু হলেও অবৈধ জালের প্রতিবন্ধকতায় তার সুফল মিলছে না বলে অভিযোগ উঠেছে। উপজেলার বুড়ি ভদ্রা নদীর বিভিন্ন স্থানে অসাধু ব্যক্তিদের পেতে রাখা প্লাস্টিকের নেট জালের কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে অতিবৃষ্টিতে পৌরসভাসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অবৈধ পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। তিনি বলেছেন, “অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে সেই সুযোগ আর থাকবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”