বাঘাইছড়িতে জশনে জুলুসে ধর্মপ্রাণ মানুষের ঢল
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক এই কর্মসূচি পালন করা হয়।