নিকলী হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া গাজীপুরের পর্যটক মো. শরিফুল ইসলাম তুলুর (৪৫) মরদেহ দীর্ঘ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে নিকলী সদর ইউনিয়নের কাঁঠালকান্দি হাওরের কচুরিপানার মধ্য থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।