নওগাঁয় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার মূল আসামি শাহিন গ্রেপ্তার
নওগাঁর মান্দায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি শাহিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।