পুলিশকে থাপ্পড় মেরে নিজেই চড় খেলেন বিজেপি নেতার মেয়ে
ভারতের কর্ণাটকে কর্তব্যরত এক নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার মেয়ের বিরুদ্ধে। তবে লাঞ্ছিত হওয়ার পর ওই নারী পুলিশ কর্মকর্তাও তাকে পাল্টা থাপ্পড় মারেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ভারতজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।