Skip to main content

Topic/Tag : নেপাল


নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ শ্রমিককে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল (সুড়ঙ্গ) থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির নুওয়াকোট জেলার \'ত্রিশূলী ৩এ\' জলবিদ্যুৎ প্রকল্পের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে সেখানে এখনও বহু শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ৭৯৪, উদ্ধার অভিযান অব্যাহত

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের পক্ষ থেকে এই সর্বশেষ তথ্য নিশ্চিত করা হয়েছে।