সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের বুকে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘আদর্শনগর পর্যটন কেন্দ্র’ এখন অনেকটাই পর্যটকশূন্য। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রচারের অভাব এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটি এখন সরকারের জন্য ভর্তুকির বোঝায় পরিণত হয়েছে।