Skip to main content

Topic/Tag : পানি উন্নয়ন বোর্ড


পাইকগাছায় স্লুইসগেটে ভয়াবহ ধস, প্লাবনের আশঙ্কায় ৩ ইউনিয়ন

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া স্লুইসগেটে অভূতপূর্ব ফাটল ও ধসের পর এর একটি বিশাল অংশ সম্পূর্ণ নিচের দিকে দেবে গেছে। স্লুইসগেটের মোট তিন অংশের এক অংশ একেবারে বিধ্বস্ত হয়েছে এবং বাকি অংশগুলোও দেবে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এই জরাজীর্ণ ও ভাঙা অংশ দিয়ে শিবসা নদীর জোরালো জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্রলয়ঙ্করী প্লাবনের সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা থেকে চরম আতঙ্ক ও ত্রাসের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় হাজার হাজার মানুষ।