Skip to main content

Topic/Tag : বালু উত্তোলন


কাজিপুরে নীতিমালার তোয়াক্কা না করে বালু উত্তোলন, হুমকির মুখে নদীতীর রক্ষা বাঁধ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সরকারি নীতিমালা ও উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে নদীতীর ঘেঁষে বালু উত্তোলন, সংরক্ষণ ও বেচাকেনার মহোৎসব চলছে। নদীতীর সংরক্ষণ কাজের নিরাপত্তা বিধান অমান্য করে একাধিক স্থানে বালু স্তূপ করে রাখায় একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকার প্রতিরক্ষা কাজ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে নদীতে স্বাভাবিক নতুন চর সৃষ্টি। এতে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছে কৃষি ও পরিবেশ।