ফিলিপাইনে ২ সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, ৪ পাইলট নিহত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর দুটি সামরিক বিমানের মধ্যে আকাশে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই বিমানের চারজন পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী (PAF)।