গাইবান্ধায় ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি
একজনের বিরুদ্ধে ১৪ মামলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেলাল হোসেন (৩৪) ও মো. শহিদুল ইসলাম (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগের ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি-হাতিয়াদহ গ্রামে রাসেলের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন উপজেলার গন্ধর্ববাড়ী গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। অপরদিকে, শহিদুল ইসলাম ফুলবাড়ী (মিস্ত্রিপাড়া) গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। পরে ২৪ অক্টোবর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ




Comments