Skip to main content

Topic/Tag : বৃক্ষরোপণ অভিযান


শিবগঞ্জে ফলজ ও বনজ মেলার উদ্বোধন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।